দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির দুইটি উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
পাকিস্তানের একটি সূত্র আনাদোলু এজেন্সিকে জানায়, ‘আমরা মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু করেছি। মূলত নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার দিকেই মনোযোগ দেওয়া হচ্ছে।’
সূত্রের বরাতে আরও জানা যায়, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরও এই প্রস্তুতির অংশ ছিল।
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। শুরু থেকেই এ প্রক্রিয়ার প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান।
এর অংশ হিসেবে একটি স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে যুদ্ধবিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। তবে টানা ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি হয়নি।
সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা বৈঠকের বিষয়ে আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নতুন দফা সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করে এবং ইসলামাবাদকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনায় রাখে।
এর পর থেকেই দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে পাকিস্তান।
এমএস/